আজীবন দেশব্রতী ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রয়াত নিকুঞ্জবিহারী গোস্বামী সমাজের নির্যাতিত, নিপীড়িত ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে জীবনভর সংগ্রাম করেছেন। সব ধরনের কুসংস্কার, কূপমণ্ডূকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাঁর আদর্শ ও দর্শন সঠিকভাবে ছড়িয়ে দিলে সমাজ থেকে সব ধরনের অন্ধকার দূর করা সম্ভব।
গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের চালিবন্দর এলাকায় নিকুঞ্জবিহারী গোস্বামী প্রতিষ্ঠিত উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসে নিকুঞ্জবিহারীর ২০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি সুষেন্দ্রকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক অনিল বরণ মিত্র। সঞ্চরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ নিবাস দে, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, মৃগেন কুমার দাস চৌধুরী, বিরাজমাধব চক্রবর্তী ও অধ্যাপক ননীগোপাল দাস। বিজয়কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ছাত্রাবাস পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্র সূত্রধর। নিকুঞ্জবিহারীর সঞ্চৃতিচারণা করে বক্তৃতা করেন জ্যোতির্ময় সিংহ মজুমদার, অসিত ভট্টাচার্য, জলধীর রঞ্জন চৌধুরী, চিত্তরঞ্জন দেব, রণধীর দত্ত, অরুণ চন্দ্র পাল ও খুশী চৌধুরী। শোকসংগীত পরিবেশন করেন শোভা ভৌমিক ও শিক্ষার্থী রুমা পাল।