সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ও হিন্দু কল্যাণ পরিষদ নওগাঁ জেলা শাখা।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী শহরের ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন পালন করা হয়। ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের জেলা শাখার সভাপতি ব্রজেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শংকর রঞ্জন সাহা, মুকুল চন্দ্র কবিরাজ, শিপ্রা চক্রবর্তী, গুরুদাস দত্ত, শিবেন্দ্র নাথ চক্রবর্তী, পৌর কাউন্সিলর প্রদীপ কুমার সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁর সভাপতি প্রদ্যুত ফৌজদার, বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন, সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম প্রমুখ।