সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে রাজবাড়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়েছে।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুল মতিন মণ্ডল, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন, ব্যবসায়ী নেতা জাকির হোসেন, বেনজির আহমেদ, আবদুল সবুর খান, আবদুল ওহাব প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। কিন্তু হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।