সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও তাণ্ডবের প্রতিবাদে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমিতির আহ্বায়ক আনন্দ কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম, সমাজকর্ম বিভাগের জালাল উদ্দিন, সাবেক কোষাধ্যাক্ষ এম আবদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের মলয় ভৌমিক, বাংলা বিভাগের মোহামঞ্চদ শফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা কোনো নতুন ঘটনা নয়।