সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদ সকালে নোয়াখালী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, গণতন্ত্রী পার্টির নোয়াখালী শাখাসহ বিভিন্ন সংগঠন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার, গণতন্ত্রী পার্টির সম্পাদক মানিক দাশ, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক গুলজার আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর রঞ্জন মজুমদার।