সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেছে বর্তমান সরকার-সমর্থক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধেরও দাবি জানিয়েছে তারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতারা এই দাবি জানান। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শাহজাহান মিয়া, আবদুল জলিল ভুঁইয়া, আলতাফ মাহমুদ প্রমুখ।