সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংখ্যালঘুদের ওপর হামলার যে ঘটনা ঘটছে, তা শুধু বিশেষ কোনো মহলকে দায়ী না করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ‘তরুণ সাংবাদিক সমাজ’।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ সাংবাদিকেরা এ দাবি জানান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সাংবাদিক মোস্তাক হোসেন, মাহামুদুর রহমান, কুদ্দুস আফ্রাদ, বিশ্বজিৎ দাস, শেখ মামনুর রশীদ, জসিম উদ্দিন খান প্রমুখ অংশ নেন।