প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও সিলেটে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সরকারপন্থী ধর্মভিত্তিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী ছাত্রসেনা এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির ব্যানারে সংগঠনের নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সুন্নি সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। এর পরিবর্তে গতকাল তারা মানববন্ধন করে এবং আগামী ১১ মার্চ সুন্নি সমাবেশের নতুন তারিখ ঘোষণা করে।
মানববন্ধনে নেতারা বলেন, যারা ইসলামের লেবাস পড়ে অমুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি পোড়ায়, তারা ইসলাম ও মানবতার শত্রু।