সংখ্যালঘুদের ওপর হামলায় ড. ইউনূসের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু, পটিয়া ও উখিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালয় ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও ঘৃণা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে এটি কলঙ্কময় ঘটনা হিসেবে বিবেচিত হবে।শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস বলেন, ‘আমি এই হামলার শিকার নিরীহ মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাদের ধৈর্যশীল আচরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকার বৌদ্ধ ও হিন্দু মন্দির ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ায় যেমন সেখানকার শত শত নাগরিককে চরম আতঙ্কিত ও শঙ্কিত করেছে, তেমনি আমিও দেশের আপামর জনসাধারণের মতো হয়েছি প্রচণ্ড ব্যথিত এবং চিন্তিত।’পুরো ঘটনা তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি ভাবতেই পারি না, আমার দেশের মানুষ তার প্রতিবেশীর প্রতি এ রকম জঘন্য মনোবৃত্তির প্রকাশ ঘটাতে পারে।’ বিজ্ঞপ্তি।