সংখ্যালঘুদের ওপর হামলায় মার্কিন দূতাবাসের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট ও পাবনা জেলায় হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলায় উদ্বেগ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ বুধবার এক বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। যারা সহিংসতায় উসকানি দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
এ ছাড়াও হরতালের কারণে সহিংসতা, মৃত্যু ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ মৌলিক গণতান্ত্রিক অধিকার হলেও সহিংসতা কোনো কিছুর জবাব হতে পারে না বলে মনে করে দেশটি। তাই সব দলের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনার আহ্বান জানানো হয়। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে প্রত্যাশার কথা জানানো হয় বিবৃতিতে।