সংখ্যালঘুদের কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা ও জেলা পূজা পরিষদের উদ্যোগে দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং নির্যাতনের প্রতিবাদে গতকাল কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দির থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী কালো পতাকা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঐক্য পরিষদের জেলা সম্পাদক শুকদেব নাথ তপন, হীরালাল চক্রবর্তী, বিমল শীল, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজীব খগেশ দত্ত, সম্পাদক শুসেন চন্দ্র শীল, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের নেতা জাহিদ হোসেন খসরু প্রমুখ।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়টি রাজনৈতিক দলগুলো পরস্পরের ওপর দোষ চাপানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে।