সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি আসন সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণ, আলাদা মন্ত্রণালয় গঠন করাসহ সাত দফা দাবিতে ফেনী শহরে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দত্ত। পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক শুকদেব নাথের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব খগেস দত্ত, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পরিষদ নেতা বিমল শীল, সমীর কর, শিবু মজুমদার ও সাংবাদিক রবিউল হক।
সাত দফা দাবির মধ্যে আরও রয়েছে সংখ্যালঘুদের জীবন-জীবিকার ক্ষেত্রে যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য ভূমি কমিশন আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সাম্প্রদায়িক নিপীড়নের অবসান এবং ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা।