সংখ্যালঘুদের বন্ধু হতে পারে না জামায়াত-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াত-বিএনপি সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, এরপর তারা আবার সংখ্যালঘুদের বন্ধু হতে চায় কীভাবে? তারা সংখ্যালঘুদের বন্ধু হতে পারে না।’গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মনিপাড়া কালীমন্দির পরিদর্শনে এসে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।মাহবুবে আলম বলেন, ‘সাঈদীসহ (মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী) যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে হত্যা করছে, এটা কি বন্ধুত্বের পরিচয়?’মিছিল ও মানববন্ধন: এদিকে লৌহজংয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনের প্রতিবাদে গতকাল সকাল থেকে মনিপাড়া কালীমন্দির মাঠ ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। বেলা ১১টার দিকে মনিপাড়া কালীমন্দির মাঠে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। এ সময় তাঁদের হাতে ‘জামায়াত-শিবির ও বিএনপির হাত থেকে সংখ্যালঘুদের রক্ষা কর—সম্মিলিত সংখ্যালঘু সম্প্রদায়’ লেখা প্ল্যাকার্ড ছিল।