সংখ্যালঘুদের বাড়িতে হামলার সময় চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার চাঁপাকোনা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার সময় চার মুখোশধারীকে আটক করেছে গ্রামবাসী। গতকাল রোববার রাত আটটার দিকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রামবাসীরা জানান, কয়েকজন জানান, গ্রামটি সংখ্যালঘু অধ্যুষিত। বাড়িতে হামলা চালানো হতে পারে, এমন আশঙ্কায় গ্রামের লোকজন কয়েক দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছে। সন্ত্রাসীরা মুখে কাপড় বেঁধে এবং রামদা ও লাঠি নিয়ে গতকাল রাত আটটার দিকে সাত-আটজন করে পাঁচটি দলে ভাগ হয়ে গ্রামের দুর্গপদ ব্যানার্জি ও উত্তম মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করতে থাকে। এ সময় পাহারারত গ্রামবাসী ব্রক্ষ্মপুর গ্রামের বিল্লাল হোসেন (২৭), আকতার হোসেন (২৩) ও চাঁপাকোনা গ্রামের তরিকুল ইসলামকে (২৮) ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।