সংখ্যালঘুদের সঙ্গে মহিউদ্দিনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের বিক্ষুব্ধ অংশ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ও রানা দাশগুপ্তের বৈঠকের পর তাঁরা এই প্রতিশ্রুতি দেন। তবে এ সময় তাঁরা মহিউদ্দিনের নানা কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।গতকাল রোববার বিকেলে জে এম সেন হলে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম মহানগরের সাবেক নেতা আ জ ম নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। নগরের রাজনীতিতে আ জ ম নাসির সাবেক মেয়র মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত।দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহপ্রচার সম্পাদক অসীম কুমার, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর সাত্তার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বিক্ষুব্ধ অংশকে নির্বাচনের মাঠে নামানোর চেষ্টা করছেন।