সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জাতীয় মহাজোট সিলেট শাখা এর আয়োজন করে। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি মিলন ভট্টাচার্য সভাপতিত্ব করেন। সংগঠনটির জেলা সহসম্পাদক রাজ কুমার দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে বক্তব্য দেন নিহার রঞ্জন দাস, সুভাংশু দে, অতীন্দ্র কুমার দেব, গণেশ দেব, সুশীল চন্দ্র দাস, গংগেশ চন্দ্র দাশ প্রমুখ।