সংখ্যালঘুর দোকান লুট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে এক সংখ্যালঘু ব্যবসায়ীর ইলেকট্রনিকসের দোকানে ঢুকে ৩৮ হাজার টাকা মূল্যের মালামাল লুটের ঘটনায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কালীরপাঠ বাজারে গত রোববার সন্ধ্যায় নয়ন কুমার রায় নামের ওই ব্যবসায়ীর দোকানে এ লুটের ঘটনা ঘটে। ওই রাতেই তিনি পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করেন।
গতকাল সোমবার দুপুরে পুলিশ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক (২৭), উত্তর সাপটানা (সখের বাজার) গ্রামের এনামুল হক (২৯) এবং আমজাদকে গ্রেপ্তার করে।