সংখ্যালঘুর বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তারকৃতরা জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের বাড়ি ও সম্পদ দখলের অভিযোগে গ্রেপ্তার হওয়া এহিয়া ভূঁইয়া, জাকারিয়া ভূঁইয়া ও সারদিন ভূঁইয়াকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।আদালত পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন জানান, গতকাল আসামিদের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারগারে পাঠানোর নির্দেশ দেন। আজ মঙ্গলবার রিমান্ড আবেদন শুনানি হবে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এহিয়া ভূঁইয়া ও তাঁর ভাইয়েরা বাজুনিয়া গ্রামের নারদ বিশ্বাসের বসতবাড়ি ও জমি ১১ জুন জোর করে লিখে ও দখল করে নেন। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় নারদ বিশ্বাসের ছেলে অনিমেশ বিশ্বাস একটি মামলা করেন।