সংগঠনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাড়াই গ্রামে গতকাল শনিবার অসহায় মা-বাবা কল্যাণ সংঘ নামে একটি সংগঠনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোহাম্মদ শাহআলম। সংগঠনটির উদ্যোগে গতকাল অসহায় ১৫০ জন রোগীকে বিনা মূল্যে চক্ষু-চিকিৎসা, ৫০ জন রোগীকে চশমা দেওয়া হয়। এ ছাড়া দুস্থ আজিজ মিয়াকে বসতঘর নির্মাণের জন্য টিন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী নুরুল হক। উপস্থাপনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক সুলতানা হামিদা বানু। বাড়াই গ্রামের ইসহাক ভূঁইয়ার উদ্যোগে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।