সংগলশী ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা মাঠে গণসমাবেশে বেলুন উড়িয়ে ওই ঘোষণা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ওসি মো. শাহজাহান পাশা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শহিদুল মান্নাফ কবির, সংগলশীর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
ইউএনও মো. সাবেত আলী বলেন, আগামী এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন স্থানীয় সাংসদ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।