সংগীত-নৃত্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা ও ভারতের সহকারী হাইকমিশনের উদ্যোগে আজ শনিবার থেকে রাজশাহীতে চার দিনব্যাপী ভারতীয় সংগীত ও নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দী আহমেদ। এ ছাড়া উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ আবদুল খালেক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন রাজশাহীর ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র। উৎসবে বিশ্বভারতীর স্বস্তিকা মুখোপাধ্যায়, কলকাতার ওডিশি নৃত্যশিল্পী দেবারতি গোস্বামী, সন্তোষ কুমার মিশ্র, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শঙ্করী মৃধা পরিবেশনা করবেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|