প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা একটি মামলায় সংগীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
গতকাল শওকত আলী ইমনকে আদালতে হাজির করে রমনা থানার পুলিশ। তাঁর পক্ষে আইনজীবী শাহাজাদী জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করেন।
আদালত সূত্রে জানা যায়, ইমনের সাবেক এক স্ত্রী ১৮ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) রমনা থানায় এ মামলা করেন। গত বুধবার রাতে ইস্কাটন গার্ডেনের বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইমনের বোন সংগীতশিল্পী আবিদা সুলতানা বলেন, এসব তাঁর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইমন এখন চলচ্চিত্রের কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছিলেন।