সংগীত পরিচালক ইমনের রিমান্ড আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে সাবেক স্ত্রীর করা মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রয়োজনে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।
পুলিশ গতকাল ইমনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ইমনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেন।