সংগীত পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় হাজারো কণ্ঠে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশ নেয়। স্বরূপকাঠি সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে গতকাল বুধবার সকাল ১০টা ২১ মিনিটে এ আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চেতনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশনা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে সংগঠনের সভাপতি কার্তিক চন্দ্র হালদার সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য দেন স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ মো. খুরশিদ আলম চৌধুরী, প্রভাষক মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক মো. হালিমুর রহমান প্রমুখ।