সংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরের ‘সুর সাগর ললিতকলা একাডেমি’ সংগীত প্রতিভা অন্বেষণে আয়োজন করেছে ‘সেরা গাইন: সংগীত প্রতিযোগিতা-২০১৫’। গত বৃহস্পতিবার সংগীতের ছয়টি বিষয়ে দুই গ্রুপে প্রাথমিক বাছাইয়ে ৮৭ জনকে নির্বাচন করা হয়। একাডেমির পরিচালক রুহুল কুদ্দুস বলেন, উচ্চাঙ্গ, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশের গান ও মুক্তিযুদ্ধ, আধুনিক এবং লোকগীতি—এই ছয়টি সংগীত বিষয়ে ‘ক’ গ্রুপে ৪১ জনের মধ্যে ৩৬ জনকে এবং ‘খ’ গ্রুপে ৭২ জনের মধ্যে ৫১ জনকে প্রাথমিক বাছাই পর্বে নির্বাচন করা হয়। আজ রোববার দ্বিতীয় পর্বে ৫৫ জন ও বৃহস্পতিবার তৃতীয় পর্বে ৩৬ জনকে নির্বাচন করা হবে। পর্যায়ক্রমে সেরা ১২, সেরা ৬, সবশেষে সব বিষয়ের সেরা ৩ প্রতিযোগী নির্বাচন করা হবে।