সংগীত প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীতের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। সাধারণ ও কিশোর দুটি বিভাগে ১০০ জন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালার সার্বিক সহযোগিতা করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা। এ সময় সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ, রবীন্দ্রসংগীতশিল্পী আকলিমা খাতুন, রীনা বিশ্বাস, কহিনুর খানম, বিশ্বজিৎ সাহা ও আতাউর রহমান উপস্থিত ছিলেন।