প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘ধ্রুবতারা’ নামের একটি সংগীত বিদ্যালয়ের নবযাত্রা শুরু হয়েছে। উদীচী পীরগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় এ বিদ্যালয়টি চলবে বলে জানা গেছে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে ধ্রুবতারার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি ফরিদা বিজলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উদীচীর সাধারণ সম্পাদক তারেক হোসেন প্রমুখ।