সংগীত ভবনের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১০ ও ১১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ভবনের উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব ১০ ও ১১ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট সন্ধ্যা সাতটায় শুরু হবে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন। উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অতিথি থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম। এতে আমন্ত্রিত শিল্পী থাকবেন নাজমুল আবেদীন চৌধুরী ও লিলি ইসলাম। ১১ আগস্ট নজরুলজয়ন্তীর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। এতে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. লায়লা জামান। আমন্ত্রিত শিল্পী মৃণাল ভট্টাচার্য ও অনিন্দিতা চৌধুরী। এ ছাড়া গান করবেন সংগীত ভবনের শিল্পীরা। বিজ্ঞপ্তি।