সংগীত সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধারমণ দত্তের লেখা গান নিয়ে সিলেটের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘রাধারমণ-সংগীতসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত নয়টায় নগরের বন্দরবাজার এলাকার হোটেল সুরমা ভ্যালিতে স্থানীয় কয়েকজন সাহিত্যকর্মীর উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এতে সংগীত পরিবেশন করেন বাউল বশিরউদ্দিন সরকার, শিল্পী অপু দাশ, অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, পলাশ তালুকদার ও লিংকন দাশ। এ সময় শাকুর মজিদ, নিজামউদ্দিন লস্কর, আবুল কাহের, পল্লব হোম দাস, দেবব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।