প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত শিক্ষাকেন্দ্র সংগীততীর্থের নয় বছর পূর্তি অনুষ্ঠান গত ১৫ মার্চ নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে কথামালা, গান, নাচ ও কবিতায় স্মরণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে।
‘রবি প্রণাম’ শিরোনামের এ আয়োজন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় দলীয় পরিবেশনার মাধ্যমে। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক প্রতীক কুমার দেব। উদ্বোধক ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। সভা শেষে ছিল সংগীততীর্থের পরিচালক শান্তা গুহের পরিচালনায় একক, দ্বৈত ও দলীয় সংগীতের পরিবেশনা। এরপর প্রমা অবন্তীর পরিচালনায় ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা গহন কুসুম কুঞ্জ মাঝে ও ফাগুন হাওয়ায় হাওয়ায় দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।