সংগীতশিল্পী অজিত রায় অসুস্থ হয়ে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের সংগঠক অজিত রায় গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। খবর বাসসেরস্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগীত পরিচালক অজিত রায়ের ছেলে রোমাঞ্চ রায় গতকাল শনিবার জানান, তাঁর বাবা শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, বর্তমানে অজিত রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন।রোমাঞ্চ রায় তাঁর বাবার আশু রোগমুক্তির জন্য সব স্তরের মানুষের প্রার্থনা কামনা করেন।