সংগীতশিল্পী অ্যালিসিয়া মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সংগীতশিল্পী অ্যালিসিয়া কিস সামাজিক ব্যবসা কর্মসূচির শুরুর মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।গত সেপ্টেম্বরের শেষের দিকে ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে অ্যালিসিয়া তাঁর এ আগ্রহের কথা জানান। তিনি দীর্ঘদিন থেকে মুহম্মদ ইউনূসের কর্মকাণ্ডের অনুরাগী। সমগ্র বিশ্বে বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় সামাজিক ব্যবসার উন্নয়নে তিনি ইউনূসের সঙ্গে কাজ করতে চান। ইউনূস তাঁকে সামাজিক ব্যবসায় দূতের ভূমিকা গ্রহণের প্রস্তাব করেন এবং তিনি এই দায়িত্বভার গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।