প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সংগীতশিল্পী আবদুল মান্নান রানার বিরুদ্ধে এক কোটি ৮৮ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে দুটি মামলা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করেন তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল হারুন। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে আবদুল মান্নান রানার বিরুদ্ধে সমন জারি করেন।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে জানান, আবদুল্লাহ আল হারুনকে প্রাইম ব্যাংক নগরের জুবিলি রোড শাখার নামে এক কোটি ৮৮ লাখ টাকার দুটি চেক দেন আবদুল মান্নান রানা। গত ৭ জুলাই সিটি ব্যাংক জুবিলি রোড শাখায় চেক দুটি জমা দিলে তা প্রত্যাখ্যান হয়।