প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর শহরে স্থানীয় কলতান সংগীত বিদ্যালয়ের খুদে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের সান্যালবাড়ীর মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিল্পীরা বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি গান পরিবেশন করে। বিদ্যালয়ের পরিচালক সুজিত বসাকের উপস্থাপনায় সমিঞ্চলিত সংগীত পরিবেশনের পর শিল্পীরা গান শুরু করে। l শেরপুর (বগুড়া) প্রতিনিধি