সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য টেগোর লজে গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। এতে কবির লেখা বিভিন্ন গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে অনুষ্ঠানে গান করেন অশোক সাহা, জায়বুন নেছা, মাহফুজুর রহমান, আকলিমা খাতুন, সরওয়ার মুর্শেদ, স্বপন দত্ত, কামরুন্নাহার মিথিলা, রীনা বিশ্বাস, আতাউর রহমান ও স্বাতী নন্দিনী। আবৃত্তি করেন রিয়াজুল করিম, গৌতম ধর, আবদুর রহমান ও মুজিবর রহমান। উদ্বোধনী বক্তব্যে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রতি পূর্ণিমা তিথিতে এ রকম আয়োজনের আশা প্রকাশ করেন। রাত সাড়ে নয়টায় অনুষ্ঠান শেষ হয়।