প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংগীতসন্ধ্যা হয়। সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ গাইবান্ধা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের লেখা ও মহিউদ্দিন বাদলের সুর করা ১৭টি গান পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন তমা, নজরুল ইসলাম, জাফরিন আলম, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন বাদল, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, রাফিয়া, অনন্যা, প্রভা, তিভা, হিমা, নোভা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অমিতাভ দাশ। এর আগে এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আযম বাশার।