সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল ‘শুদ্ধ ধারার সাংস্কৃতিক চর্চায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে কিংবদন্তি শিল্পী প্রয়াত কিশোর কুমারের গান দিয়ে ‘একদিন পাখি উড়ে’ বিশেষ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীতশিল্পী গোষ্ঠীর আয়োজনে রংপুর টাউন হলে মকসুদার মুকুল, এম এইচ বাপ্পী, মাহনাজ মৈত্রী, নূর বাবু, মাঈশা রহমান, শ্রাবণী সায়ন্তনী, উষ্ণ ও রেজাউল ইসলাম তিনটি করে কিশোর কুমারের পুরোনো দিনের গান পরিবেশন করেন। সংগীতসন্ধ্যা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজী মো. জুননুন ও হামিদুল হক খন্দকার।