প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মোহনার ১০২তম আসর। এতে সংগীত পরিবেশন করেন সাইফুর ইসলাম ও তানজিনা খন্দকার। শুরুতে গাইবান্ধার প্রয়াত সংগীতশিল্পী ও গীতিকার মহিউদ্দিন খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সূচনা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অমিতাভ দাশ ও শিরিন আক্তার।