প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার দুই বছর পূর্তিতে সাংস্কৃতিক সংগঠন সরগমের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। সরগমের সমন্বয়ক ঝুমুর রায়ের সঞ্চালনায় এতে ছিল গান ও নাচ। রবীন্দ্র-নজরুলের গানের পাশাপাশি শিল্পীরা গেয়ে শোনান চলচ্চিত্রের বেশ কিছু গান। মিলনায়তনপূর্ণ দর্শকেরা এসব গান শুনে মুগ্ধ হয়েছেন।