সংগীতানুষ্ঠান ও গীতিনাট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক ‘গাহি মানুষের গান’ নামে সংগীতানুষ্ঠান ও গীতিনাট্য মঞ্চায়িত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ আয়োজন করে। এর আগে এক আলোচনায় সভায় বক্তব্য দেন মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি