সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযান গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। পরে ওই গুদাম মাঠ প্রাঙ্গণে উপজেলা ধান ও চাল ক্রয় কমিটির সভাপতি ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান ফাতেমী, গুদাম কর্মকর্তা চন্দ্রকান্ত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান প্রমুখ। খাদ্যগুদাম সূত্রমতে, চলতি বোরো মৌসুমে এ উপজেলা থেকে ১ হাজার ৮৭ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।