সংগ্রহ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার থেকে সরকারিভাবে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৩২ টাকা প্রতি কেজি দরে ১ হাজার ৬৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উপজেলার ছোট-বড় ৮১টি চালকলের সঙ্গে চুক্তি করেছে। ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। এ উপলক্ষে গতকাল বিকেলে উপজেলার খাদ্যগুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার, খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এন এম রফিকুল আলম, চালকল মালিক সমিতির আহ্বায়ক আবদুস সামাদ ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।