প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জন, সংগ্রাম, ত্যাগের প্রতিফলন ঘটানো হবে বলে জানিয়েছেন দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দলের ২০তম জাতীয় সম্মেলন। এরই প্রস্তুতি হিসেবে উপকমিটির এই বৈঠক হয়।
আসাদুজ্জামান নূর বলেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি জঙ্গিবাদী গোষ্ঠী দেশের সাংস্কৃতিক কর্মী, লেখক ও প্রকাশকদের হত্যা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক বিভক্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই এ শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এ লড়াইয়ে প্রয়োজন সংস্কৃতির চর্চা।’