সংগ্রাম, নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশন ইউনিট বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ থেকে দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত ও সাপ্তাহিক সোনার বাংলা এবং দিগন্ত টেলিভিশন ইউনিটকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার ডিইউজের ওই অংশের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংবাদমাধ্যগুলো জঙ্গিবাদ লালনকারী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াত-শিবির দ্বারা পরিচালিত। এ কারণে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে ডিইউজের ওই অংশের নির্বাহী পরিষদের সভায়। তাঁরা মনে করেন, এদের ইউনিয়নে রাখা নীতিনৈতিকতা এবং স্বাধীনতার চেতনাবিরোধী।