সংগ্রাম সম্পাদকের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম পাঁচ হাজার টাকার মুচলেকায় আবুল আসাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি আনুষ্ঠানিকতা শেষে বিকেল পৌনে পাঁচটায় আবুল আসাদ মুক্তি পান।গত সোমবার রাজধানীর কাকরাইল এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরের দিন আবুল আসাদকে তাঁর মগবাজারের বাসা থেকে আটক করে র্যাব। এরপর সোমবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।