সংগ্রামকে আবার সতর্ক করলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য জামায়াতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে পত্রিকাটির সম্পাদকসহ চারজনকে তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া চারজন হলেন সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি নূরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক ও ছাত্রলীগের সাবেক নেতা আজিজুর রহমান সরকার।
বিচারাধীন বিষয়ে বক্তব্য দেওয়া এবং তা প্রকাশের জন্য গত বছরের ৩ আগস্ট এই চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল। তাঁদের ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালে হাজির হয়ে তাঁরা নিঃশর্ত ক্ষমা চান। এর পরিপ্রেক্ষিতে গতকাল ট্রাইব্যুনাল ওই রুলের নিষ্পত্তি করেন।