সংগ্রামী হাবিবার সংবর্ধনা ২১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে বুক চিতিয়ে চলা সংগ্রামী সেই নারী হাবিবা আক্তারকে সংবর্ধনা জানাবে মানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘সিলেট বিবেক’। গত শনিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘শৃঙ্খল ভেঙেছেন হাবিবা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ সংবর্ধনার উদ্যোগ নেওয়া হয়।
গতকাল সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, ২১ মার্চ বিকেল চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সংগ্রামী নারী হাবিবা আক্তারকে সম্মাননা জানানো হবে।