সংঘবদ্ধ ডাকাত দলের ১৮ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাপবাগের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৪০টি মুঠোফোন, ছয়টি ল্যাপটপ, দুটি চাপাতি ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন, বখতিয়ার, হেলালউদ্দিন, সৈয়দ আলম, আবু বক্কর, মোবারক হোসেন, বোরহান উদ্দিন, জিয়াউল করিম, বেলাল উদ্দিন, নুরুদ্দিন, আহাম্মেদ নুর, আলাউদ্দিন, আবদুল মোমেন, জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, মেসবাউর রহমান, মো. রুবেল ও সরোয়ার উদ্দিন।
ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, এই চক্রের অধিকাংশ সদস্য কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। চক্রের মূল হোতা হারুন তাঁদের ঢাকায় এনে নানা করম অপরাধ কর্মকাণ্ড ঘটাতেন। হারুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।