সংঘর্ষ, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজে সিট বণ্টন নিয়ে বিরোধে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে কলেজের ২৬তম ব্যাচের মধ্যে সিট বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন আহত হয়। খবর পেয়ে হাজারীবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।