সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী এলাকায় গত শনিবার রাতে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বেবিট্যাক্সি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং প্রায় ২৫টি টেম্পো ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় গতকাল রোববার বিকেল পর্যন্ত বন্দর-সাবদী রুটে যান চলাচল বন্ধ থাকে।